গাজায় ‘শান্তি পর্ষদে’ এরদোয়ান ও সিসিকে চান ডোনাল্ড ট্রাম্প - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ‘শান্তি পর্ষদে’ এরদোয়ান ও সিসিকে চান ডোনাল্ড ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি–পরবর্তী শাসনব্যবস্থা ও পুনর্গঠন কার্যক্রম তদারকির জন্য গঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে তুরস্ক ও মিসরের রাষ্ট্রপ্রধানকে যুক্ত করতে উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে আঙ্কারা ও কায়রো—উভয় পক্ষই নিশ্চিত করেছে।

গাজা ইস্যুতে নিজের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বরে এ ‘শান্তি পর্ষদ’ গঠনের ধারণা তুলে ধরেন ট্রাম্প। পরবর্তী সময়ে অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাস এ পরিকল্পনার দ্বিতীয় ধাপে সম্মতি জানায়। পরিকল্পনা অনুযায়ী, গাজায় একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসন গঠন করা হবে, যার কার্যক্রম তদারকি করবে এই বোর্ড অব পিস।
হোয়াইট হাউস গত শুক্রবার শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম প্রকাশ করে। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারসহ একাধিক প্রভাবশালী আন্তর্জাতিক ব্যক্তিত্বের নাম রয়েছে। এছাড়া তালিকায় আছেন মার্কিন ব্যবসায়ী মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল এবং জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ। হোয়াইট হাউস জানিয়েছে, শান্তি পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন ট্রাম্প নিজেই।

এ প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্টের একজন মুখপাত্র শনিবার সামাজিকমাধ্যমে জানান, এরদোয়ান এক দিন আগে ট্রাম্পের কাছ থেকে শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। একই দিন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এক সংবাদ সম্মেলনে বলেন, আল-সিসিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিষয়টি মিসর সরকার পর্যালোচনা করছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। খাদ্যসংকটসহ মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে এবং পুরো জনগোষ্ঠী কার্যত বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। জাতিসংঘের তদন্ত কমিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ইসরায়েলের এই অভিযানে ‘গণহত্যা’র অভিযোগ তুলেছেন। তবে ইসরায়েল দাবি করে, হামাসের ওই দিনের হামলার জবাব ও আত্মরক্ষার অংশ হিসেবেই তারা এ অভিযান চালাচ্ছে।

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে শান্তি পর্ষদ গঠন করা হয়েছে। পর্ষদের অধীনে গঠিত অন্তর্বর্তী প্রশাসনের প্রথম কাজ হবে গাজাবাসীর জন্য জরুরি মানবিক সহায়তা ও ত্রাণের ব্যবস্থা করা। তবে শান্তি পর্ষদ ঘোষণার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এই উদ্যোগ কতটা কার্যকর হবে—তা নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

এদিকে আল-জাজিরা ও বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এই বোর্ডকে শুধু গাজা নয়, ভবিষ্যতে বৈশ্বিক সংঘাত মোকাবিলায় একটি দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক কাঠামো হিসেবে দেখতে চান। ট্রাম্পের পাঠানো আমন্ত্রণপত্র ও সংযুক্ত ‘চার্টার’-এ মধ্যপ্রাচ্যে শান্তি সুসংহত করার পাশাপাশি বৈশ্বিক সংঘাত নিরসনে ‘নতুন ও সাহসী পথ’ অনুসরণের কথা উল্লেখ রয়েছে।

তবে কূটনৈতিক মহলে এ উদ্যোগ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। রয়টার্সকে দেওয়া মন্তব্যে এক কূটনীতিক একে ‘ট্রাম্পের জাতিসংঘ’ আখ্যা দিয়ে বলেছেন, এতে জাতিসংঘ সনদের মৌলিক নীতির প্রতিফলন নেই। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, শান্তি পর্ষদ জাতিসংঘের বিকল্প নয়; বরং এটি একটি পরিপূরক উদ্যোগ, যার বিস্তৃত ভূমিকা আপাতত কেবল ‘আকাঙ্ক্ষামূলক’ পর্যায়ে রয়েছে।

এ ছাড়া পর্ষদের সদস্যপদ নিয়ে অর্থনৈতিক লেনদেনের অভিযোগও উঠেছে। এক প্রতিবেদনে বলা হয়, সদস্য হতে দেশগুলোকে এক বিলিয়ন ডলার দিতে বলা হচ্ছে। হোয়াইট হাউস এ দাবি ‘বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়ে জানায়, সদস্য হতে কোনো ন্যূনতম ফি নেই, তবে ‘স্থায়ী সদস্যপদ’ পেতে নির্দিষ্ট আর্থিক অঙ্গীকার থাকতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০