গণহারে বিএনপিতে জাতীয় পার্টির নেতাকর্মীরা - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১২ জানুয়ারী ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণহারে বিএনপিতে জাতীয় পার্টির নেতাকর্মীরা

ময়মনসিংহের মুক্তাগাছায় গণহারে বিএনপিতে যোগ দিচ্ছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। জাতীয় পার্টির উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আহ্বায়ক, সভাপতি, সাধারণ সম্পাদক পদধারী অর্ধশতাধিক নেতা বিএনপিতে যোগদান করেছেন।

উপজেলার নন্দীবাড়ি বিএনপির কার্যালয়ে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিল আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টির পদধারী অর্ধশতাধিক নেতা এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সহস্রাধিক নেতাকর্মী ধানের শীষের মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগাযোগ করেন।

যোগদানকৃত অন্যরা হলেন- বড়গ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক পার্টির সভাপতি শাজাহান, শহর জাতীয় পার্টির আহ্বায়ক বাবুল হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম ফকির, খেরুয়াজানী ইউপির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, বড়গ্রাম ইউপির সাবেক সভাপতি মুকলেছুর রহমান, ঘোগা ইউপির সাধারণ সম্পাদক মাসুদ, সোনারগাঁও ওয়ার্ডের সভাপতি জহিরুল ইসলাম, দাওগাঁও ইউপির নেতা আবুল কালাম,পৌর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন এবং সাবেক জাতীয় পার্টির এমপি সালাউদ্দিন মুক্তির ঘনিষ্ঠজন হিসেবে স্বীকৃত উপজেলা জাতীয় পার্টির নেতা মিজানুর রহমান প্রমুখ।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের ধানের শীষের প্রার্থী মো. জাকির হোসেন বাবলু।

জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ জানান, একপ্রকার বাধ্য হয়েই আমাদের অনেকরই জাতীয় পার্টি করতে হয়েছে। নিজেদের ভুল বুঝতে পেরে শহীদ জিয়ার আদর্শের বিএনপির ছায়াতলে আনুষ্ঠানিকভাবে আমরা বিএনপিতে এসেছি। জাকির হোসেন বাবলুর নেতৃত্বে মুক্তাগাছার মানুষের জন্য কাজ করব আমরা।

বিএনপিতে যোগদান বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে জাকির হোসেন বলেন, বিএনপি গণমানুষের দল। অন্যদলের নেতাকর্মীরা যদি নিজেদের ভুল বুঝতে পেরে বিএনপির ছায়াতলে আসতে চাই। তবে তাদের স্বাগত জানাবে বিএনপি। শুধুমাত্র বিএনপিতে যোগদান করলেই হবে না, তাদের প্রমাণ করতে হবে তারা তাদের ভুল বুঝতে পেরে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগদানকৃতরা কী ধরনের কার্যক্রম করছেন তা পর্যবেক্ষণ করা হবে এবং কাজের মূল্যায়নও করা হবে।

পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান খোকনের সঞ্চালনায় যোগদান সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান মঞ্জু, একেএম জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি, জেলা দক্ষিণ যুবদলের সহ-সভাপতি কাজী রিপন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০