গণসংযোগকালে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০ - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ নভেম্বর ২০২৫, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণসংযোগকালে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০

ফেনীর দাগনভূঁইয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সিলোনিয়া ও বেকেরবাজার গণসংযোগ করে তুলাতুলি বাজারে গণসংযোগ করতে যাওয়ার সময় পৌরসভার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

আব্দুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন অভিযোগ করেছেন, জেলা বিএনপির নেতাদের মদদে বহিস্কৃত ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের লোকজন এ হামলা করেছে। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামসেদুর রহমান ফটিক সদ্য কারামুক্ত হওয়ায় তার গ্রুপের নেতাকর্মীরা ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা জিরো পয়েন্টে বালুর ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে সংবর্ধনা সভার আয়োজন করেন। এ সময় আবদুল আউয়াল মিন্টুর হাজার হাজার নেতাকর্মী নিয়ে গাড়ি বহর আটকা পড়েন। পরে পুলিশ এসে বালুর ট্রাক সরিয়ে দিলে তিনি পরবর্তী সভার উদ্দেশ্যে যান। এ সময় বহরে থাকা নেতা কর্মীদের সাথে সংঘর্ষের আহতের ঘটনা ঘটে।

এদিকে, অভিযুক্ত কাজী জামসেদুর রহমান ফটিক হামলার বিষয়টি অস্বীকার করে জানান, আকবর হোসেনের লোকজনের হামলায় আমাদের ৮ জন আহত হয়েছে।

এ ব্যাপারে দাগনভূঁইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঘটনা শুনেছি। তবে এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১০

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১১

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১২

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৩

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৪

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৫

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৬

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৭

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

১৮

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১৯

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

২০