‘গণভোট’ আয়োজনের আগেই বিএনপির ‘না’ ভোট - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩০ অক্টোবর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘গণভোট’ আয়োজনের আগেই বিএনপির ‘না’ ভোট

ঐকমত্য কমিশন প্রণীত সুপারিশমালায় প্রস্তাবিত ‘গণভোট’ আয়োজনের আগেই ‘না’ ভোট দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রথম প্রহর (রাত ১২টার পর) থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ নিজ ওয়ালে বাংলাদেশের জাতীয় পতাকার লাল অর্ধবৃত্তাংশের ওপরে ‘না’ শব্দটি যুক্ত করে ছবি পোস্ট করতে দেখা যায়।

মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিএনপি সমর্থিতরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষও একই আদলে ‘না’ শব্দযুক্ত ছবি পোস্ট করে গণভোটকে ‘না’ জানিয়েছেন।

মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ রাত ১২টা ১মিনিটে নিজের ফেসবুক ওয়ালে চিহ্নিত ছবির সঙ্গে নির্বাচনের আগে গণভোটের আয়োজনকে একটি ‘নীলনকশা’ বলে উল্লেখ করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি লিখেছেন, দীর্ঘ দেড়যুগ গণতন্ত্র রক্ষার যে আন্দোলন-সংগ্রাম করে আসছি, সেই গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য পরিকল্পিতভাবে দেশী-বিদেশী বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারই অংশ হিসাবে নির্বাচনের আগে গণভোটের একটি নীলনকশা চালানো হচ্ছে। আমরা নির্বাচনের আগে কোনো গণভোট চাই না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা গণতান্ত্রিক সরকার দেখতে চাই। বাংলাদেশ আমার অহংকার। ভোট আমার অধিকার।

অন্যদিকে, জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক রাব্বি নিজের ফেসবুক ওয়ালে একই আদলের ছবি যুক্ত করে ‘নির্বাচনের পূর্বে আমরা গণভোট চাই না’ লিখে রাত সাড়ে ১২টার দিকে দুটি পোস্ট দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় লালন শাহ মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা

১

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

২

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

৩

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৪

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৫

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৬

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৭

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৯

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১০

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১১

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১২

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১৩

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৫

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৬

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৭

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৮

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৯

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

২০