গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ গ্রেফতার - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩০ অক্টোবর ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে থানা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আবুল কালাম আজাদ (৭৫) উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথমসারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে তিনি শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেন।

বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদ তার ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্সের নবায়নের জন্য থানায় আসেন। এ সময় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা খোঁজ পেয়ে থানায় এসে শনাক্ত করে ওসিকে বিষয়টি অবগত করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ভালুকা উপজেলা জামায়াত আমির সাইফুল্লাহ পাঠান ফজলু বলেন, আমাদের নেতারা ছিলেন নির্দোষ। তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। এই দোসরকে পুলিশ গ্রেফতার করেছে। এজন্য দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবীর গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, জামায়াত শিবিরের নেতারা এসে অভিযোগ করলে তাকে গ্রেফতার করে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় লালন শাহ মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা

১

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

২

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

৩

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৪

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৫

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৬

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৭

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৯

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১০

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১১

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১২

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১৩

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৫

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৬

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৭

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৮

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৯

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

২০