খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিলম্ব হতে পারে - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ ডিসেম্বর ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিলম্ব হতে পারে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আজ ৫ ডিসেম্বর কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অ্যাম্বুলেন্স বিমানে ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় যাত্রা কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন। এক ঘণ্টা দেরিতে সকাল সাড়ে ১০টার দিকে তার ফ্লাইট ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। ঢাকায় এসে তিনি অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরবেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, মধ্যরাতের পর বা আজ শুক্রবার সকালে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল, দেশের বাইরে থেকে আসা দুই চিকিৎসক এবং ‘অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানরা’ অ্যাম্বুলেন্স বিমানে খালেদার সঙ্গে থাকবেন, যাতে যাত্রাপথে কোনো জটিলতা দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যায়।

বিএনপির প্রেস উইং গতকাল জানায়, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন নেই এবং চিকিৎসকেরা তার অবস্থাকে ‘স্থিতিশীল’ হিসেবে মূল্যায়ন করেছেন। এরই মধ্যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে চিকিৎসক দলে যোগ দিয়েছেন।

গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণে ‘সংকটাপন্ন’ অবস্থায় তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর কিডনি, হৃদরোগ ও নিউমোনিয়ার জটিলতার মধ্যেই চিকিৎসা চলছে। ১ ডিসেম্বর বিএনপি জানায়, অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে নিতে হয়েছে।

তার চিকিৎসার জন্য বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড কাজ করছে। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বোর্ডে সদস্য হিসেবে আছেন জোবাইদা রহমানসহ যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০