ক্ষমা চেয়ে পোস্ট, এক মাস পর চলে গেলেন শেকৃবি অধ্যাপক - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমা চেয়ে পোস্ট, এক মাস পর চলে গেলেন শেকৃবি অধ্যাপক

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান মৃত্যুবরণ করেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মারা যান তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন হাফিজুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে গেলে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এর আগে গত ৩ আগস্ট ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে তিনি বন্ধু, আত্মীয়স্বজন ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তায় লেখেন- ‘জীবনে চলার পথে আমার কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন যেন তিনি আমার সব ভুলত্রুটি মাফ করে দেন।’

অধ্যাপক হাফিজুর রহমানের জানাজা মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং ট্রেজারার অধ্যাপক মো. আবুল বাশার তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০