ক্ষমতা যতই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়- প্রধান উপদেষ্টা - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ নভেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমতা যতই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়- প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ বাংলাদেশের আদালত এমন এক স্পষ্টতার সঙ্গে রায় দিয়েছেন, যা দেশজুড়ে এবং দেশের সীমানা পেরিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। এই দণ্ড ও সাজা একটি মৌলিক নীতি পুনর্ব্যক্ত করেছে। ক্ষমতা যাই হোক না কেন, কারো অবস্থান আইনের ঊর্ধ্বে নয়। এই রায় জুলাই-আগস্ট ২০২৪-এর গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের জন্য এবং যেসব পরিবার এখনো তাদের প্রিয়জনের শোক বয়ে বেড়াচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ।

সোমবার (১৭ নভেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, বছরের পর বছর ধরে নিপীড়নের দ্বারা ধ্বংস হয়ে যাওয়া গণতান্ত্রিক ভিত্তি পুনর্নির্মাণের মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। তরুণ এবং শিশুদের বিরুদ্ধে তাদের অপরাধ ছিল প্রাণঘাতী শক্তি প্রয়োগের আদেশ, যাদের একমাত্র অস্ত্র ছিল তাদের কণ্ঠস্বর—আমাদের আইন এবং সরকার ও নাগরিকদের মধ্যে মৌলিক বন্ধন উভয়ই লঙ্ঘন করেছে। এসব কাজ বাংলাদেশের মানুষের মৌলিক মূল্যবোধ-মর্যাদা, স্থিতিশীলতা ও ন্যায়ের প্রতি অঙ্গীকারকে গভীরভাবে আঘাত করেছে।

তিনি বলেন, প্রায় এক হাজার ৪০০ জন মানুষের জীবন নিভে গেছে। তারা কোনো সংখ্যা নয়, তারা ছিল ছাত্র, বাবা-মা, অধিকারপ্রাপ্ত নাগরিক। মাসব্যাপী সাক্ষ্যে উঠে এসেছে কিভাবে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী হামলা এমনকি হেলিকপ্টার থেকেও চালানো হয়েছিল, তা বিশদ বর্ণনা করা হয়েছে। এই রায় তাদের কষ্টকে স্বীকৃতি দিয়েছে এবং নিশ্চিত করেছে যে আমাদের বিচারব্যবস্থা অপরাধীদের জবাবদিহির আওতায় আনবে।

বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন জবাবদিহির বৈশ্বিক স্রোতে আবার যোগ দিচ্ছে। শিক্ষার্থী এবং নাগরিকরা যারা পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছিল, তারা এটি বুঝতে পেরেছিল এবং অনেকে তাদের জীবন দিয়ে মূল্য দিয়েছিল। আমাদের আগামীকালের জন্য তাদের আজকের দিনটি উৎসর্গ করেছে।

তিনি বলেন, সামনের পথের জন্য কেবল আইনি জবাবদিহি নয়, প্রতিষ্ঠান এবং নাগরিকদের মধ্যে আস্থা পুনর্নির্মাণ করা দরকার। মানুষ কেন সত্যিকারের প্রতিনিধিত্বের জন্য সব কিছুতে ঝুঁকি নেয়—তা বোঝা এবং সেই বিশ্বাসের যোগ্য সিস্টেম তৈরি করা অপরিহার্য।

আজকের রায় সেই যাত্রাপথেরই একটি পদক্ষেপ ‘
প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ সামনে থাকা চ্যালেঞ্জগুলো সাহস ও বিনয়ের সঙ্গে মোকাবেলা করবে। আইনের শাসন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও প্রতিটি মানুষের সম্ভাবনাকে মূল্য দেওয়ার মাধ্যমে ন্যায়বিচার শুধু টিকে থাকবে না—এদেশে তা প্রতিষ্ঠিত হবে, বিকশিত হবে এবং টিকে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০