ওয়াশিংটনে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বসার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে কিয়েভকে ক্রিমিয়া ত্যাগ করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে তিনি ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা থেকে সরে আসার কথাও বলেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, জেলেনস্কি ‘চাইলে প্রায় তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন, অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন।
মার্কিন প্রেসিডেন্টের মতে, একটি সমঝোতার জন্য ‘ক্রিমিয়াকে ফেরত না পাওয়া’ এবং ‘ইউক্রেনের ন্যাটোতে প্রবেশ না করা’ প্রয়োজন।
তবে ট্রাম্পের বার্তার ৯০ মিনিট পর জেলেনস্কি এক্স-পোস্টে প্রতিক্রিয়া জানান। তিনি শত্রুতা বন্ধে ‘আপস করতে’ অনিচ্ছুক বলে জানান।
তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেন নয়, বরং ‘রাশিয়াকে অবশ্যই এই যুদ্ধের অবসান ঘটাতে হবে, যা তারা নিজেরাই শুরু করেছিল।
জেলেনস্কি ঘোষণা করেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, আমরা ইউক্রেনকে রক্ষা করব। অবশ্যই ক্রিমিয়াকে তখন হাল ছেড়ে দেওয়া উচিত হয়নি, ঠিক যেমন ইউক্রেনীয়রা ২০২২ সালের পর ওডেসা বা খারকভকে হাল ছেড়ে দেয়নি।
এদিকে, ছাড় দিতে অস্বীকৃতি জানালেও ইউক্রেনীয় নেতা হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, গত শুক্রবার আলাস্কায় রুশ নেতা ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠকের পর জেলেনস্কি ওয়াশিংটনে যাচ্ছেন।
মন্তব্য করুন