ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেই সেলিম তিন দিনের রিমান্ডে - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ নভেম্বর ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেই সেলিম তিন দিনের রিমান্ডে

রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের মিছিলে অর্থের যোগান দেওয়ার অভিযোগে ক্যাসিনোকাণ্ডে আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধানকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক মামুন সেলিমের সাত দিনের রিমান্ড আবেদন করেন, তবে আদালত তিন দিন অনুমোদন করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২২ এপ্রিল সকাল ৭টার দিকে গুলশান-১ এর ১৩৬ নম্বর রোডের জব্বার টাওয়ারের সামনে সেলিম প্রধানসহ ৩০–৩৫ জন একত্রিত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আর্থিক সহায়তা ও নির্দেশনা দিয়ে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা বিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তারা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দেশবিরোধী স্লোগান দেন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হলেও অন্যরা পালিয়ে যায়। এরপর পুলিশ বাদী হয়ে মামলা করে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ভোরে রাজধানীর বারিধারার একটি রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে সাড়ে ৬ কেজি সিসা, সাতটি সিসা স্ট্যান্ড ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমানের ভেতর থেকে সেলিম প্রধানকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও মদ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, সেলিম প্রধানই বাংলাদেশে অনলাইন ক্যাসিনো ব্যবসার মূল হোতা এবং বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। দুদকের মামলায় তিনি চার বছরের কারাদণ্ডও ভোগ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০