কেন এইচএসসি পরীক্ষার ফলাফলে এমন ধস, জানালেন ঢাকা বোর্ড প্রধান - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ অক্টোবর ২০২৫, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন এইচএসসি পরীক্ষার ফলাফলে এমন ধস, জানালেন ঢাকা বোর্ড প্রধান

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধস নেমেছে রীতিমতো। গেল বছর যেখানে ৭৮.৭৭ শতাংশ পাশের হার ছিল, সেখানে এবার তা ১৯.৯৫ শতাংশ কমে গেছে। এবার গড় পাশের হার ৫৮.৮৩ শতাংশ।

যার ফলে প্রশ্ন উঠে যাচ্ছে, কেন এমন হলো? এইচএসসি পরীক্ষায় কেন এমন ধস নামল? বিভিন্ন রকমের বিশ্লেষণই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানালেন নিজের মত। তিনি জানিয়েছেন, কেন এমন ধস নেমেছে এইচএসসি পরীক্ষার ফলাফলে।

আজ বৃহস্পতিবার সকালে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভায় তিনি বলেছেন, শিক্ষার্থীরা পড়ালেখার ব্যাপারে অনেকটাই বিমুখ। তারা অনেকটাই পড়ার টেবিল থেকে দূরে ছিলো বলে আমাদের ধারণা।

ফলাফলে এমন ধসের পর করণীয় কী, তা নিয়েও কথা বলেছেন তিনি। তার কথা, ‘এই ফল নিয়ে আমাদের চর্চা করতে হবে। শিক্ষার্থীদেরও বসতে হবে। আমরাও শিক্ষক ছিলাম দেখেছি। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠান এটা নিয়ে বসতে হবে, শিক্ষাবোর্ডগুলোকে বসতে হবে। আমাদের যতোটুকু এখতিয়ার আছে দেখবো। শতভাগ ফেল করছেন যে শিক্ষাপ্রতিষ্ঠান তাদের মোটিভেট করবো। যারা পাস করেছেন তাদের অভিনন্দন জানাবো।

বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির আরো বলেন, ‘যারা ফেল করেছেন তাদের বলবো এই ফলকে জীবনের চূড়ান্ত মূল্যায়ন হিসেবে এটি বিবেচনা করবেন না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আমরা আহ্বান জানাবো যেনো তারা ফেল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খোঁজ-খবর নেন।

তবে এমন ফলকে ‘খারাপ’ বলতে নারাজ এহসানুল। ফলাফল ভালো না খারাপ’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ফলকে খারাপ বলা ঠিক নাকি রিয়েল বলবো? আমি তো মনে করি এটা বাস্তবতা। খারাপ ভালো তুলনামূলনামূলক বিষয়। বেশ কিছু জায়গায় কমে গেছে। এটি হলো বাস্তবতা। আমি তো বলবো ঢাকা মহানগরীতে ভালো হয়েছে। ১৬ শতাংশ ফেল করেছেন। এটি বড় বিষয় এসএসসির পর এইচএসসির ফল দিলাম। কাউকে ছক বেধে দিইনি যে ছাড় দিয়ে পাসের হার বাড়াবেন। এমন ভাবনা থাকার প্রয়োজন নেই। সরকারের নির্দেশনা ছিল, নিয়ম মেনেই সব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০