কুমার নদ থেকে বিএনপি কর্মীর ভাসমান মরদেহ উদ্ধার - সমকন্ঠ
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ জানুয়ারী ২০২৬, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমার নদ থেকে বিএনপি কর্মীর ভাসমান মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দায় কুমার নদ থেকে ফিরোজ শেখ (৫২) নামে এক বিএনপি কর্মীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিখুরহাটি গ্রামের পার্শ্ববর্তী কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফিরোজ শেখ চর যশোরদী ইউনিয়নের নিখুরহাটি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মৃত শাজাহান শেখের ছেলে। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও দুই মেয়ের বাবা।

চর যশোরদী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু মুসা বলেন, ফিরোজ শেখকে গতকাল সোমবার রাত ১০টার দিকে নিখুরহাটি উত্তরপাড়া গ্রামে নদীর পাড়ে কলাবাগানে তাস খেলতে দেখে এলাকাবাসী। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে এলাকার কয়েকজন লোক নদীতে একটি মরদেহ ভাসতে দেখে নগরকান্দা থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০