কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ অগাস্ট ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে এ বৈঠক করতে চান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউজের উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।

আগামী নভেম্বরে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী ২১টি দেশের জোট এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) সম্মেলন হবে চীনের শেনঝেন শহরে। এ জোটের অন্যতম সদস্য রাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধান হিসেবে সম্মেলন উপলক্ষ্যে চীন সফরে যাবেন ট্রাম্প। সেই সফরেই কিমের সঙ্গে বৈঠক করতে চান তিনি। নভেম্বরে কিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইতিমধ্যে হোয়াইট হাউজের কর্মকর্তাদের প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সম্ভাব্য বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানতে হোয়াইট হাউজের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল ডব্লিউএসজে। একজন মুখপাত্র বলেছেন, আমাদের প্রেসিডেন্ট যথাযথ সময়ে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন। উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গেও যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল, কিন্তু দলের কোনো সদস্য মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট, যিনি উত্তর কোরিয়ার কোনো সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেছেন। নিজের প্রথম মেয়াদে (২০১৬ সাল থেকে ২০২০ সাল) কিম জং উনের সঙ্গে তিন বার বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথম বৈঠক হয়েছিল ২০১৮ সালে, সিংগাপুরে। দ্বিতীয় বৈঠক হয় ২০১৯ সালে, হ্যানয়ে। শেষ বৈঠকটি হয়েছিল ২০১৯ সালের জুন মাসে উত্তর কোরিয়ার একটি বেসামরিক এলাকায়। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে সেবার উত্তর কোরিয়ার মাটিতে পা রেখেছিলেন ট্রাম্প।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০