কাঁটাতার পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে ২ দিন ধরে নিখোঁজ যুবক - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৮ অক্টোবর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁটাতার পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে ২ দিন ধরে নিখোঁজ যুবক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছেন সোহেল রানা (২৮) নামের বাংলাদেশি এক যুবক।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এর আগে রোববার রাতে সীমান্ত পার হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিখোঁজ সোহেল রানা শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের মইনুল ইসলামের ছেলে।

দুর্লভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান জানান, সোহেল রানা কয়েকজন সহযোগীর সঙ্গে রোববার রাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যান। অন্যরা দেশে ফিরে এলেও সোহেল আর ফেরেননি। সোহেল রানার নিখোঁজের বিষয়টি প্রথমে গোপন রেখেছিল তার পরিবার। পরে বিষয়টি জানাজানি হয়।

আরেক ইউপি সদস্য মো. সুমির আজ মঙ্গলবার সকালে বলেন, এখন পর্যন্ত সোহেল রানার কোনো খোঁজ পাওয়া যায়নি।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে এক বাংলাদেশি নিখোঁজের বিষয়টি স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন। ঘটনাটি নিশ্চিত হওয়ার জন্য আমরা অনুসন্ধান চালাচ্ছি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে বিএসএফ জানিয়েছে, তারা এ বিষয়ে কিছু জানে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০