করোনা ‘নাটক’র পর হাফিজ ম্যান অব দ্য সিরিজ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২ সেপ্টেম্বর ২০২০, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা ‘নাটক’র পর হাফিজ ম্যান অব দ্য সিরিজ

মোহাম্মদ হাফিজকে নিয়ে ইংল্যান্ড সফরের আগে কম নাটক করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের অধীনে টেস্ট করে করোনা পজিটিভ হওয়ায় দুশ্চিন্তায় পড়ে যান ৩৯ বছর বয়সী এ অলরাউন্ডার।

তার শরীর থেকে করোনা যাতে পরিবারের সদস্যদের মধ্যে সংক্রমিত হতে না পারে, সেজন্যই বাড়তি সতর্কতায় ব্যক্তিগত উদ্যোগে করোনা টেস্ট করান হাফিজ। তখন রিপোর্ট নেগেটিভ আসে। সেই রিপোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় পিসিবির চক্ষুশূল হয়ে পড়েন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

তখন অনেকেই মনে করেছেন পিসিবি হয়তো শৃঙ্খলাভঙ্গের অজুহাত দেখিয়ে ইংল্যান্ড সফরে হাফিজকে পাঠাবে না কিন্তু হাফিজের ওপর টিম ম্যানেজমেন্টের আস্থা ছিল। সেই আস্থার আরও একবার প্রমাণ রাখলেন ‘বুড়ো’ হয়ে যাওয়া হাফিজ।

৪০ বছর ছুঁই ছুঁই এই তারকা ব্যাটসম্যান মঙ্গলবার খেললেন ৫২ বলে ৬টি ছক্কা আর ৪টি চারের সাহায্যে ৮৬* রানের ক্যারিয়ারসেরা লড়াকু এক ইনিংস। তার ব্যাটে ভর করেই চার উইকেটে ১৯০ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৮৫ রানে ইনিংস গুটায় স্বাগতিক ইংল্যান্ড।

হাফিজের দায়িত্বশীল ব্যাটিংয়েই সফরের শেষ ম্যাচে ৫ রানের জয়ে সিরিজে ১-১ সমতা আনে পাকিস্তান। দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচসেরার পুরস্কার জেতেন হাফিজ।

ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরে তীব্র সমালোচনায় পড়ে যায় আজহার আলীর নেতৃত্বাধীন পাকিস্তান। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলাটি শুরু হয়েও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন হাফিজ। তার ব্যাটে ভর করে ৪ উইকেটে ১৯৫ রানের বিশাল সংগ্রহ করেও পাঁচ উইকেটে হেরে যায় পাকিস্তান।

দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও দলের ত্রাতার ভূমিকা পালন করেন হাফিজ। তার ক্যারিয়ারসেরা ৮৬ রানের ইনিংসের সুবাদেই পরাজয়ে সফর শুরু করা পাকিস্তান জয়ে শেষ করতে সক্ষম হয়। টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে ৬৯ ও ৮৬* রানের ইনিংস খেলে সিরিজ সেরার পুরস্কার জেতেন হাফিজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০