ওষুধ কোম্পানিগুলো নানাভাবে অধিক মুনাফা করছে- স্বাস্থ্য উপদেষ্টা - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ অক্টোবর ২০২৫, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওষুধ কোম্পানিগুলো নানাভাবে অধিক মুনাফা করছে- স্বাস্থ্য উপদেষ্টা

ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিক মুনাফা তারা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে হাইপারটেনশন (উচ্চ রক্তচাপ) বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

নুরজাহান বেগম বলেন, উচ্চ রক্তচাপ শুধু ডাক্তার কিংবা সরকারের বিষয় নয়। এটা আমাদের সবার বিষয়। হাইপারটেনশন কেন হয়, এটা প্রতিরোধ করা দরকার। আমরা কিন্তু প্রতিরোধে যাচ্ছি না।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, তামাক আমাদের শেষ করে দিতে পারে। ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিকতর মুনাফা তারা করছে। আমরা যদি তামাক নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের চিকিৎসা ব্যয়ে যে ৭১ শতাংশ পকেট থেকে খরচ হয়ে যায়, কিসের জন্য? ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ক্যানসার। এগুলো অসংক্রামক রোগ। চিকিৎসা তো আমরা করবোই, সরকারের দিক থেকে সরকার চেষ্টা করবে, যাতে চিকিৎসা সঠিকভাবে সবার কাছে পৌঁছায়।

তিনি আরও বলেন, কিন্তু জনগণের একটা দায়িত্ব আছে। আমি, আপনি, সবাই মিলে এটাকে কীভাবে প্রতিরোধ করবো, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। মানুষ সচেতন হলে এই রোগে আমাদের খুব বেশি বেগ পোহাতে হবে না। যারা গণমাধ্যমে কাজ করছেন, তাদেরও অনেক বড় দায়িত্ব যেন এ রোগগুলো আমাদের মধ্যে দানা বাঁধতে না পারে, সেই সচেতনতা তৈরি করতে হবে।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০