এবার অগ্নিকাণ্ডের কবলে মার্কিন রণতরী ‘জেরাল্ড ফোর্ড’ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার অগ্নিকাণ্ডের কবলে মার্কিন রণতরী ‘জেরাল্ড ফোর্ড’

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ১৮তম দিনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বিশ্বের বৃহত্তম মার্কিন পারমাণবিক যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। লোহিত সাগরে মোতায়েন থাকা এই রণতরীটিতে আগুনের ঘটনার পর সেটিকে সাময়িকভাবে গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে বন্দরে সরিয়ে নেওয়া হচ্ছে বলে মঙ্গলবার (১৭ মার্চ) মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
মূলত জাহাজের ভেতরে বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং নাবিকদের আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মেরামতের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি মার্কিন নৌবাহিনীর জন্য একটি বড় ধরনের কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, রণতরীটির মূল লন্ড্রি এলাকায় এই আগুনের সূত্রপাত হয় এবং এটি নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। অগ্নিকাণ্ডের ফলে প্রায় ২০০ জন নাবিক ধোঁয়াজনিত অসুস্থতার কারণে চিকিৎসা নিয়েছেন এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আকাশপথে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ছাড়া আগুনের প্রভাবে জাহাজের ভেতরে থাকা প্রায় ১০০টি শোয়ার কক্ষ বা বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পেন্টাগন প্রাথমিকভাবে দাবি করেছিল যে জাহাজের প্রপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন অক্ষত রয়েছে এবং এটি পূর্ণ সচল আছে, তবে বাস্তব পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেটিকে বন্দরে পাঠানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই সর্বাধুনিক রণতরীটি গত নয় মাস ধরে মোতায়েন রয়েছে। মধ্যপ্রাচ্যে আসার আগে এটি ক্যারিবীয় অঞ্চলে ভেনিজুয়েলার বিরুদ্ধে অভিযানেও অংশ নিয়েছিল। দীর্ঘ সময় ধরে সাগরে অবস্থান করার ফলে জাহাজের নাবিকদের মনোবল এবং রণতরীটির সার্বিক প্রস্তুতি নিয়ে সামরিক মহলে প্রশ্ন উঠেছে।

বর্তমানে এই জাহাজে ৫ হাজারেরও বেশি নাবিক এবং এফ-১৮ সুপার হর্নেটসহ ৭৫টিরও বেশি যুদ্ধবিমান রয়েছে। বন্দরে পাঠানোর ফলে ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে এই বিশাল আকাশসীমা সুরক্ষা ও হামলা পরিচালনাকারী ইউনিটটির অনুপস্থিতি ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া অভিযানে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৭ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এই অভিযানের অন্যতম প্রধান চালিকাশক্তি ছিল, যার সঙ্গে ছিল গাইডেড মিসাইল ক্রুজার নরম্যান্ডি এবং বেশ কয়েকটি বিধ্বংসী ডেস্ট্রয়ার জাহাজ।

বর্তমানে এই রণতরীটি কত দিন গ্রিসের বন্দরে অবস্থান করবে, সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি। তবে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জাহাজের ক্ষয়ক্ষতির যে চিত্র উঠে এসেছে, তাতে ধারণা করা হচ্ছে যে এটি পুনরায় যুদ্ধক্ষেত্রে ফিরতে বেশ কিছুটা সময় লাগতে পারে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০