এজেন্টদের ছবিযুক্ত ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থীর - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এজেন্টদের ছবিযুক্ত ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থীর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এটি রাকসুর ১৫তম নির্বাচন। সর্বশেষ রাকসু নির্বাচন (১৪তম) হয়েছিল ১৯৯০ সালের ২৯ জুলাই।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

ভোটগ্রহণ শুরুর পরই ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির পোলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। সকালে ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পর তিনি এ অভিযোগ করেন।

ভোটগ্রহণ শুরুর ২০ মিনিট পর ভিপি প্রার্থী আবির জুবেরি ভবন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে এ অভিযোগের কথা বলেন।

তিনি বলেন, ভোটকেন্দ্রে আমাদের পোলিং এজেন্টরা ছবিযুক্ত ভোটার তালিকা দেখতে চাইলে তা দেখতে বাধা দেওয়া হচ্ছে। একজন পোলিং এজেন্ট ছবিযুক্ত ভোটার তালিকা দেখতে চাইলে তাকে দেখাতে হবে। আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে মৌখিকভাবে অভিযোগ করেছি। তিনি বিষয়টি দ্রুত সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।

ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আরও বলেন, ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। তারপরও প্রতিদ্বন্দ্বী প্যানেলের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমায়েত হচ্ছে।

নির্বাচনে কোনো অনিয়মের চেষ্টা হলে প্রতিহত করা হবে বলেও জানান ছাত্রদলের ভিপি প্রার্থী।

অন্যদিকে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে ভোটের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন ছাত্রদলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০