একদিন আগেই রোজা শুরু ভোলার ১০ গ্রামে - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একদিন আগেই রোজা শুরু ভোলার ১০ গ্রামে

সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ভোলার বিভিন্ন দরবারের অনুসারীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে প্রথম তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা রমজান শুরু করেন।

জানা গেছে, ভোলার সাতটি উপজেলা—ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরার অন্তত ১০টি গ্রামে প্রায় ১০ থেকে ১৫ হাজার অনুসারী একদিন আগে রোজা পালন করছেন। তাঁরা নিজ নিজ মসজিদ ও পাঞ্জেখানায় এশার নামাজের পর তারাবি আদায় করেন এবং ভোররাতে সাহ্‌রি গ্রহণ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, এসব গ্রামের বাসিন্দাদের মধ্যে সাতকানিয়া মির্জাখালী দরবার, সুরেস্বর দরবার শরিফ, মাইজভান্ডার দরবার, আটরশি দরবার ও দুদুমিয়া দরবারের অনুসারী রয়েছেন। বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে প্রায় এক হাজার এবং একই ইউনিয়নের মনিরাম গ্রামে আরও প্রায় এক হাজার সুরেস্বর দরবারের অনুসারী রয়েছেন।

মুলাইপত্তন গ্রামের সুরেস্বর দরবারের প্রাক্তন খলিফার ছেলে মো. সুমন বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা প্রথম তারাবির নামাজ আদায় করেছি। ভোরে সাহ্‌রি খেয়ে বুধবার থেকে রোজা পালন শুরু করব। আমাদের গ্রামে প্রায় এক হাজারের বেশি অনুসারী আছেন।
মনিরাম গ্রামের সুরেস্বর দরবারের প্রাক্তন খলিফার ছেলে রাসেদুল ইসলাম বলেন, আমরা একদিন আগে রোজা ও ঈদ পালন করি—বিষয়টি এমন নয়। ভৌগোলিক কারণে চাঁদ দেখা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিই। পৃথিবীর যে–কোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা রোজা ও ঈদ পালন করি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১০

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১১

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১২

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৩

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৪

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৫

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৬

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৭

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৮

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৯

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

২০