একটানে উঠল ১৫০ মণ ইলিশ, বিক্রি ৪০ লাখে - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩১ অক্টোবর ২০২৫, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটানে উঠল ১৫০ মণ ইলিশ, বিক্রি ৪০ লাখে

বঙ্গোপসাগর থেকে এক টানে ১৫০ মণ ইলিশ নিয়ে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড়েছে একটি ট্রলার। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ‘সাইফ ফিশ’ নামের আড়তে ডাকের মাধ্যমে এসব ইলিশ বিক্রি হয় ৪০ লাখ ৫০ হাজার টাকায়।

জানা গেছে, ইলিশগুলো ২৯ অক্টোবর কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পড়ে। এফবি সাফওয়ান-৩ নামের মাছ ধরার ট্রলারটি পাথরঘাটা থেকে ১৯ জন জেলে নিয়ে সাগরে গিয়েছিল। বিকালে জাল ফেলতেই একটানা প্রচুর ইলিশ ধরা পড়ে।

ট্রলারের মাঝি রুবেল বলেন, আমরা ২৯ অক্টোবর সাগরে যাই। বিকালে জাল ফেলতেই দেখি ইলিশ আর ইলিশ। ট্রলারের তিনটি কল পূর্ণ হয়ে যায়। মাছ এত বেশি ছিল যে, শেষ পর্যন্ত মাছসহ কিছু জাল কেটে ফেলতে হয়েছে। আমার ১৭ বছরের জীবনে একসঙ্গে এত ইলিশ কখনো পাইনি। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি।

ট্রলারের মালিক মানিক মিয়া জানান, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ পাওয়া যাচ্ছিল। লোকসান গুনতে হচ্ছিল। এবার এই ইলিশ বিক্রির টাকায় আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে।

আড়ৎদার মোস্তফা আলম বলেন, আমার আড়তে এই মাছ বিক্রি হয়েছে। গত ১০ বছরে এক টানে এত ইলিশ পাইনি। সাগরে ট্রলিং বন্ধ থাকার কারণে জেলেরা এবার প্রচুর মাছ পেয়েছে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে গিয়েই এত মাছ পেয়েছে—এটা সত্যিই খুশির খবর। অনেক দিন ধরে বিএফডিসিতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি। এক ট্রলারে ১৫০ মণ ইলিশ আসায় আমরা সবাই আনন্দিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় লালন শাহ মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা

১

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

২

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

৩

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৪

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৫

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৬

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৭

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৯

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১০

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১১

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১২

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১৩

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৫

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৬

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৭

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৮

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৯

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

২০