একজনের নামে সর্বোচ্চ কয়টি সিম থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ অক্টোবর ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একজনের নামে সর্বোচ্চ কয়টি সিম থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, একজন ব্যক্তির সর্বোচ্চ সাতটি করে সিম থাকতে পারে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে। কোনো ঘটনা ঘটার পর দেখা যায় সিমটি সেই ব্যক্তির নয়। নির্বাচনের আগে সিমকার্ড কমিয়ে আনা হবে।

তিনি বলেন, আমরা সিম কার্ডগুলো কমিয়ে আনতে চাইছি। যেহেতু একবারে সব কমানো যাবে না, তো আমরা প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে কমিয়ে ফেলবো। সিমের মাধ্যমেই অনেক ধরনের ঘটনা ঘটে। ধরুন এক বোন সিম রেজিস্ট্রেশন করতে গিয়েছেন কিন্তু তার হাতের ছাপ নিয়ে একাধিক সিম রেজিস্ট্রেশন করে নিয়েছে। অবৈধ সব সিম দিয়ে কেউ অপরাধ করলে পরে কিন্তু সিমের মালিককে শনাক্ত করা হয়। সুতরাং এই সিম নিয়ে আমরা কাজ করছি।

উপদেষ্টা আরও বলেন, সিমের ব্যাপার আমরা অনেকভাবে আলোচনা করেছি। আমরা যতটা পারি ব্যক্তিপর্যায়ের সিম নিবন্ধন কমিয়ে আনব। নির্বাচনের আগে সিম নিবন্ধন কমে নিয়ে আসবো। নির্বাচনের পরেও এটা নিয়ে কাজ হবে। এই সমস্যাটা কীভাবে পুরোপুরি সমাধান করা যায় সে বিষয় কাজ চলছে। আমাদের লক্ষ্য ব্যক্তি পর্যায়ে সিম নিবন্ধন কমিয়ে পাঁচটি করা। নির্বাচনের আগে এটা কমিয়ে সাতটিতে নিয়ে আসবো। পরে আরও কমিয়ে পাঁচটি করা হবে। পারলে এটাকে দুটি করবো।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০