এইচএসসিতে মাইলস্টোন কলেজের অসাধারণ সাফল্য - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
১৬ অক্টোবর ২০২৫, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসিতে মাইলস্টোন কলেজের অসাধারণ সাফল্য

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৫ এর ফলাফলে অসাধারণ সাফল্য পেয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রীরা। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে ২৯৮১ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশের হার ৯৯.৮৩%। পাশকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩৭৩ জন শিক্ষার্থী। পাশ করে ২৩৭০ জন। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৮৭%। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৪৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০৫ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, পাশের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০৩ জন ছাত্রছাত্রী এবং পাশ করে ৩০১ জন। মানবিক বিভাগে পাসের হার ৯৯.৩৪%। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২০ জন।

এইচএসসি পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ এই সাফল্যের জন্য অবদান রেখেছেন। মাইলস্টোন কলেজ প্রশাসনের সঠিক তদারকি, শিক্ষক-শিক্ষিকাদের একনিষ্ঠ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম, ছাত্রছাত্রীদের একাগ্রতা এবং সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় প্রতিবছর ছাত্রছাত্রীরা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারছে।

তিনি বলেন, আমরা ছাত্রছাত্রীদের জন্য গুণগতমানের শিক্ষা প্রদান নিশ্চিত করি। নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে তা নিশ্চিত করা হয়। এটা ভালো ফলাফল অর্জনের প্রধান নিয়ামক। উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তিনি আশা প্রকাশ করেন, তারা যেন ভবিষ্যত জীবনে আরও সফল হন এবং দেশের সেবায় আত্মনিয়োগ করেন। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম ফলাফলের এই সাফল্য ২১ জুলাই বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্দেশ্যে উৎসর্গ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১০

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১২

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৩

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৪

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৫

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৬

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৭

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

১৮

মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

১৯

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

২০