উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের মন্তব্য ‘বিভ্রান্তি’ সৃষ্টি করেছে - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ অক্টোবর ২০২৫, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের মন্তব্য ‘বিভ্রান্তি’ সৃষ্টি করেছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মন্তব্য করেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে এবং সরকারের নীতি-সংস্কার প্রণয়নের কাজও দ্রুত শেষ করা হবে।
কিন্তু অন্তর্বর্তী সরকার আজ (২৭ অক্টোবর) আজ এক বিবৃতিতে জানিয়েছে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই তথ্য সঠিক নয়। গৃহীত নীতি-সংস্কার প্রণয়ন ও বাস্তবায়ন কাজ নভেম্বরের মধ্যে শেষ করার কোনো পরিকল্পনা সরকারের নেই এবং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।

প্রেস উইং এর পাঠানো বিবৃতিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।

এর আগে ২৬ অক্টোবর বিকেলে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাহফুজ আলম সরকারের নীতি-সংস্কার অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের ২৩টি প্রস্তাবের মধ্যে ১৩টি প্রস্তাব বাস্তবায়নের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এগুলো বড় কিছু নয়, তবে আমাদের সময়সীমা কম। নভেম্বরের পরে ক্যাবিনেট মিটিং আর হবে না, তাই তখন আর এগুলো করা সম্ভব হবে না।

উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০