উত্তরায় সাবেক সেনা সদস্য হত্যার ঘটনায় সেনা সদস্যসহ গ্রেপ্তার ২ - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ জানুয়ারী ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরায় সাবেক সেনা সদস্য হত্যার ঘটনায় সেনা সদস্যসহ গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরায় সাবেক সেনাসদস্য মাহবুব আলম নিহতের ঘটনায় একজন সেনাবাহিনীর সদস্যসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ল্যান্স কর্পোরাল ইমরান ও জনি। সাবেক সেনা সদস্য হত্যার ঘটনায় নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি কাজী রফিক।

ওসি বলেন, হত্যার ঘটনায় দুই জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানচবন্দি দিয়েছেন।
এর আগে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, গত রবিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সাবেক সেনা সদস্য মাহবুব আলম (৫৭) মারা যান। তিনি উত্তরা পূর্ব থানা এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব বিভাগে চাকরি করতেন।

পুলিশ জানায়, বডিগার্ড (গানম্যান) হিসেবে চাকরির খোঁজে গত গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে যান মাহবুব আলম। ওই সময় দুটি গাড়ি সেখানে আসে। একটি গাড়ি থেকে একজন নেমে হঠাৎ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। মুহূর্তের মধ্যেই আরও পাঁচ-ছয়জন তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। পরে ঘটনাস্থল থেকে জব্দ করা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে ইমরান ও জনিকে গ্রেপ্তার করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০