ঈদে ‘সালামি’ দিলে প্রার্থিতা বাতিল, উপনির্বাচনে ইসির কড়া নির্দেশ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ মার্চ ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে ‘সালামি’ দিলে প্রার্থিতা বাতিল, উপনির্বাচনে ইসির কড়া নির্দেশ

আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ভোটারদের ‘সেলামি’ বা নগদ অর্থ বিতরণে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঈদের উপহার বা আর্থিক প্রলোভন দিলে তা গুরুতর আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বুধবার (১৮ মার্চ) ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ভোটারদের কোনো ধরনের আর্থিক বা বস্তুগত প্রলোভন দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ।

বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী, রাজনৈতিক দল বা তাদের পক্ষে কেউ নির্বাচনের আগে সংশ্লিষ্ট এলাকার ভোটার, গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে অনুদান, চাঁদা বা উপঢৌকন দিতে বা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবেন না। এ ক্ষেত্রে ঈদকে কেন্দ্র করে ‘সেলামি’র নামে নগদ অর্থ বিতরণও একই অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ইসি আরও জানায়, আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীর বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড, দেড় লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হতে পারে। একই সঙ্গে কোনো দলের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে দলকেও জরিমানার আওতায় আনা হবে।

গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিল করার ক্ষমতাও কমিশনের রয়েছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচনি আচরণবিধি মেনে চলা প্রার্থীদের জন্য বাধ্যতামূলক। এর ব্যত্যয় ঘটলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান।

আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০