ইসলাম পরিপন্থী’ হওয়ার অভিযোগে বিচারগানের আয়োজন বন্ধ করে দিল প্রশাসন - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৩ অক্টোবর ২০২৫, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলাম পরিপন্থী’ হওয়ার অভিযোগে বিচারগানের আয়োজন বন্ধ করে দিল প্রশাসন

ফরিদপুরের নগরকান্দায় ‘ইসলাম পরিপন্থী’ বলে অভিযোগ পাওয়ার পর বিচারগানের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে এ আয়োজন হওয়ার কথা ছিল।

আয়োজকরা জানান, এই আয়োজনকে ‘যাত্রাপালা’ আখ্যা দিয়ে ‘ইসলাম পরিপন্থী’ বলে আপত্তি তুলেন স্থানীয়দের একাংশ। তাদের অভিযোগ পেয়ে বুধবার সন্ধ্যায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। এসময় অনুষ্ঠানের জন্য তৈরি করা প্যান্ডেল খুলে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে এই বিচারগানের আয়োজন করা হয়েছিল। স্থানীয় ইউপি সদস্য সোলেমান ফকির এ আয়োজনের উদ্যোক্তা ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে মঞ্চ ও প্যান্ডেল তৈরির পাশাপাশি দুই দিন ধরে মাইকিংও করা হয়। কিন্তু সব প্রস্তুতি শেষে অনুষ্ঠান শুরুর ঠিক আগমুহূর্তে তা বাতিল করা হয়।

আয়োজক ও তালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সোলেমান ফকির গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের অনুরোধে আমি এই আয়োজন করেছিলাম। এটা আমাদের এলাকার পুরনো ঐতিহ্য। কিন্তু হুজুররা এটাকে ‘যাত্রাপালা’ বলে প্রচার করে ইউএনও সাহেবের কাছে অভিযোগ করে গানের এ আয়োজন বন্ধ করে দিলেন।

ইউএনও দবির উদ্দিন বলেন, এ রকম অনুষ্ঠানের জন্য আগে থেকে অনুমতি নিতে হয়। জেলা প্রশাসক এ অনুমতি দেন। এটি এক দিনের অনুষ্ঠান ছিল। প্রথমে আমরা তেমন গুরুত্বের সঙ্গে দেখিনি। তবে বুধবার বিকেলে দেড় শতাধিক ব্যক্তি আমার কাছে এসে জানান, এ আয়োজন ইসলাম পরিপন্থী, এ অনুষ্ঠান বন্ধ করতে হবে। আর অনুষ্ঠান বন্ধ করা না হলে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

ইউএনও আরও জানান, ওই অনুষ্ঠান নিয়ে আপত্তি আসার বিষয়টি তাৎক্ষণিক জেলা প্রশাসককে জানানো হয়। পরে জেলা প্রশাসকের পরামর্শে এবং যেহেতু কোনো অনুমতি না নিয়ে এ আয়োজন করা হচ্ছিল, তা বন্ধ করে দেওয়া হয়।

প্রসঙ্গত, বিচারগান হলো বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী লোকসংগীতের ধারা, যেখানে গান ও সংলাপের মাধ্যমে সামাজিক, নৈতিক বা ধর্মীয় বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এটি অনেকটা কবিগানের মতোই একটি আধ্যাত্মবাদী বা সাধন-ভজনের পালাগান, যেখানে শিল্পীরা গান ও যুক্তিতর্কের মাধ্যমে একটি বিষয়ের নানা দিক তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০