ইসরায়েলের বিমানবন্দরে ফের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিমানবন্দরে ফের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দাদের সমর্থনে ইসরায়েলি বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি হুথি বাহিনী।

রোববার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনি বাহিনী ইলাত শহরের কাছে রামন বিমানবন্দরের দিকে একটি ড্রোন ছুড়েছে। তাদের বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ড্রোনটিকে ‘বাধা’ দিয়েছে।

হিব্রু সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরের আশেপাশের বে’র ওরা সম্প্রদায়ের বসতিতে সাইরেন বেজে উঠেছিল।

কয়েকদিন আগেও ইয়েমেনি একটি ড্রোন ইসরায়েলি-অধিকৃত অঞ্চলের আকাশসীমায় প্রবেশ করে এবং রামন বিমানবন্দরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় গণহত্যা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইয়েমেনি হুথিরা ইসরায়েলে সামরিক সরবরাহের প্রবাহকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে সামুদ্রিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজে আক্রমণ করা হয়।

একই সঙ্গে হুথিরা ইসরায়েলি দখল করা অঞ্চলগুলোতে অবস্থিত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়ে যাচ্ছে।

তারা স্পষ্টভাবে ঘোষণা করেছে, ইসরায়েল গাজায় স্থল ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০