ইসরায়েলি হামলায় নিহত হুথি নেতাদের জানাজায় প্রতিশোধের প্রতিশ্রুতি - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১ সেপ্টেম্বর ২০২৫, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় নিহত হুথি নেতাদের জানাজায় প্রতিশোধের প্রতিশ্রুতি

ইয়েমেনের রাজধানী সানার বৃহত্তম মসজিদে ইসরায়েলি হামলায় নিহত হুথি নেতাদের জানাজা অনুষ্ঠিত হয়।

ইয়েমেনের রাজধানী সানার বৃহত্তম মসজিদে ১২ জন জ্যেষ্ঠ হুথি নেতার জানাজায় হাজার হাজার শোকাহত ব্যক্তি অংশ নিয়েছেন। তাদের মধ্যে দেশটির প্রেসিডেন্টও ছিলেন।

গত বৃহস্পতিবারের হামলায় দেশটির শীর্ষ কর্মকর্তাদের হত্যা করে ইসরায়েল। শীর্ষ হুথি নেতা আব্দুল মালিক আল-হুথির রেকর্ড করা টেলিভিশন ভাষণ দেখতে জড়ো হওয়া বিপুল সংখ্যক লোকের ওপর ১০টি বিমান হামলা চালানো হয়। এতে হুথি সরকারের মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য নিহত হন।
এই হামলায় প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহভির মৃত্যুর পর গত শনিবার সরকারের ভারপ্রাপ্ত প্রধান হন মিফতাহ আল সালেহ।

শোকাহতদের সমাবেশে নতুন প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সাম্রাজ্যের মুখোমুখি। সমগ্র জায়নবাদী সত্তা – মার্কিন প্রশাসন, ইহুদিবাদী সরকার, ইহুদি আরব এবং ইয়েমেনের অভ্যন্তরেও গুপ্তচরদের মুখোমুখি। তিনি প্রতিশোধের পাশাপাশি গুপ্তচরদের বিরুদ্ধে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

এ সময় শোকাহত হুথিরা ‘আমেরিকার মৃত্যু’, ‘ইসরায়েলের মৃত্যু’, ‘জায়নিস্টদের ওপর অভিশাপ’, ‘ইসলামের বিজয়’ বলে স্লোগান দেন।

এদিকে, জানাজা অনুষ্ঠান শুরু হওয়ার আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিও একটি বিবৃতি জারি করেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র ইউনিট লোহিত সাগরে একটি ইসরায়েলি তেল ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজার সমর্থনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই অভিযান পরিচালনা করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০