ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইরান- ট্রাম্প - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইরান- ট্রাম্প

মধ্যপ্রাচ্যের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ এবং ইসরায়েল রাষ্ট্রকে মানচিত্র থেকে সম্পূর্ণ মুছে ফেলার যে পরিকল্পনা ইরান করেছিল, তা এখন পুরোপুরি নস্যাৎ হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৩ মার্চ) রাতে এক বার্তায় তিনি বলেন, ‘পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল ইরান। একই সঙ্গে ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্নও করে দিতে চেয়েছিল দেশটি। তেহরানের এই উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো এখন ‘মৃত’।’

প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরায়েল জোটের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে। ট্রাম্পের মতে, ইরানের দীর্ঘদিনের সামরিক ও রাজনৈতিক লক্ষ্যগুলো বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে। মূলত গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যৌথ সামরিক অভিযানের প্রেক্ষিতে তিনি এই দাবি করেন। ওই শক্তিশালী বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষপর্যায়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন, যা ইরানের শাসনব্যবস্থায় বড় ধরনের শূন্যতা তৈরি করেছে।

চলমান এই সংঘাতের ধারাবাহিকতায় গত শুক্রবারও ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ খারগ দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে বিধ্বংসী হামলা চালায় মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানকে ‘ইতিহাসের অন্যতম শক্তিশালী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের সামরিক সক্ষমতা বিশেষ করে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নৌবাহিনীকে পঙ্গু করে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য।

ট্রাম্প আরও জানিয়েছেন, ‘ইরানের মতোই এখন এই পরিকল্পনাগুলো মৃত।’ তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমান পরিস্থিতির পর তেহরানের পক্ষে পুনরায় আগের অবস্থানে ফিরে আসা প্রায় অসম্ভব। যদিও ইরানের পক্ষ থেকে বিভিন্ন সময়ে হামলার প্রতিক্রিয়া জানানো হয়েছে, তবে মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী, দেশটির নেতৃত্বের কাঠামোগত ভিত্তি ইতিমধ্যে দুর্বল হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরানের সামরিক অবকাঠামো এবং পারমাণবিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্য নিয়ে ‘অপারেশন এপিক ফিউরি’ পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর ফলে ওই অঞ্চলের সামগ্রিক ভূ-রাজনীতিতে এক ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০