ইসরাইলের হেফাজত থেকে ছাড়া পেলেন পাকিস্তান জামায়াতের সেই নেতা - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৭ অক্টোবর ২০২৫, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলের হেফাজত থেকে ছাড়া পেলেন পাকিস্তান জামায়াতের সেই নেতা

ইসরাইলি বাহিনীর হাতে আটক সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াত নেতা মুশতাক আহমদকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তিনি জর্ডানের রাজধানী আম্মানে পাকিস্তান দূতাবাসে নিরাপদে অবস্থান করছেন।

ইসরাইলি বাহিনী মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর আটক করার সময় মুশতাক আহমদসহ কয়েকশ কর্মীকে গ্রেফতার করে। গাজায় ইসরাইলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে ৪৪টি জাহাজের এই বহরটি গত মাসে স্পেন থেকে যাত্রা শুরু করেছিল।

এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে ইসহাক দার বলেন, সাবেক সিনেটর মুশতাক আহমদের মুক্তির বিষয়টি নিশ্চিত করতে পেরে আমি আনন্দিত। তিনি বর্তমানে পাকিস্তান দূতাবাসের তত্ত্বাবধানে আছেন, সুস্থ ও প্রফুল্ল আছেন। দূতাবাস তার ইচ্ছা ও সুবিধা অনুযায়ী দেশে ফেরার ব্যবস্থা করবে।

তিনি আরও বলেন, মুশতাক আহমদের মুক্তিতে যেসব বন্ধুত্বপূর্ণ দেশ ভূমিকা রেখেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

মুক্তির পর এক ভিডিও বার্তায় সাবেক সিনেটর মুশতাক আহমদ জানান, ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার পর তাকে নেগেভ মরুভূমির কেচিওত কারাগারে (আনসার–৩ নামেও পরিচিত) রাখা হয়েছিল।

তিনি বলেন, আমাদের চোখ বেঁধে বন্দুক তাক করা হয়েছিল। আমি অনশন ধর্মঘট করেছিলাম। সেখানে বাতাস, বিশুদ্ধ পানি বা ওষুধের কোনো ব্যবস্থা ছিল না। আমাকে নির্যাতন করা হয়েছে।

মুশতাক আহমদ জানিয়েছেন, তিনি শিগগির পাকিস্তানে ফিরে বিস্তারিতভাবে তার অভিজ্ঞতা জানাবেন। তিনি বলেন, আমরা ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলন চালিয়ে যাব।

এর আগে সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও একই ফ্লোটিলায় আটক হন এবং ইসরাইলি হেফাজতে নির্যাতনের অভিযোগ আনেন। দ্য গার্ডিয়ান–এর এক প্রতিবেদনে বলা হয়, থুনবার্গকে বিছানার পোকায় (বেডবাগ) ভর্তি সেলে রাখা হয়েছিল, যেখানে পর্যাপ্ত খাবার ও পানি ছিল না।

এদিকে জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, মঙ্গলবার ১৩১ জন ফ্লোটিলা কর্মীকে ইসরাইল থেকে অ্যালেনবি ব্রিজ সীমান্তপথে জর্ডানে ফেরত পাঠানো হয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মীদের মধ্যে বাহরাইন, তিউনিশিয়া, আলজেরিয়া, ওমান, কুয়েত, লিবিয়া, পাকিস্তান, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ২০টিরও বেশি দেশের নাগরিক রয়েছেন।

সূত্র: জিও নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০