ইসরাইলের বারবার ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে যা বললেন এরদোগান - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ নভেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলের বারবার ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে যা বললেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরাইল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে চলেছে ‘মিথ্যা’ অজুহাত দেখিয়ে।

শনিবার (২৯ নভেম্বর) ইস্তাম্বুলে বিজ্ঞান বিতরণ পুরস্কার অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

এরদোগান বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হামাস ধৈর্য ধরে যুদ্ধবিরতি বজায় রাখছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তাদের সহকর্মীদের মৃত্যুর খবর প্রকাশ করতে ব্যর্থ হয়েছে, যেখানে গাজায় ২৭০-এরও বেশি সাংবাদিক নিহত হয়েছে।

এরদোগান ইসরাইলের হামলায় শিক্ষাব্যবস্থায়ও বিরাট ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে বলেন, ১৩,৫০০-এর বেশি শিক্ষার্থী, ৮৩০ শিক্ষক ও শিক্ষা কর্মী, এবং ১৯৩ বিজ্ঞানী ও গবেষক নিহত হয়েছে। এছাড়াও ৭৮৫,০০০-এরও বেশি শিক্ষার্থী তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। যা একটি ইচ্ছাকৃত, পরিকল্পিত গণহত্যার নীতি।

তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান, এ ধরনের বিষয়গুলো উত্থাপন করা এবং সমাধান খোঁজার জন্য তুরস্ক অঙ্গীকারবদ্ধ, এবং তিনি এই বিষয়ে দক্ষিণ আফ্রিকায় গত সপ্তাহে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনে আলোচনাও করেছেন।

অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরাইলের হামলায় প্রায় ৭০,০০০ মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

২

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৩

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৪

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৫

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

৬

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

৭

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

৮

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

৯

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১০

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১১

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১২

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৩

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৪

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

১৫

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১৬

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১৭

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

১৮

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

১৯

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

২০