ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হামাসের - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩০ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হামাসের

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এ অবস্থায় তারা নীরব থাকবে না। একইসঙ্গে চলমান এ আগ্রাসনের জন্য দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি।

সংবাদমাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরাইলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না।

সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন।

বুধবার এক সরকারি বিবৃতিতে হামাস জানায়, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আগ্রাসন স্পষ্টভাবে প্রমাণ করে যে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে শারম আল-শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিতে চায়।

হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরাইলের অব্যাহত আগ্রাসন দূর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

সংগঠনটি জানিয়েছে, গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ এবং চুক্তির শর্তাবলীর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইসরাইলকে সামরিক শক্তির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের সুযোগ দেওয়া হবে না।
গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠনটি সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে প্রতিরোধ বাহিনী প্রস্তুত।

হামাস আরও জানিয়েছে, রাফা অঞ্চলে গুলিবর্ষণের ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা যুদ্ধবিরতির প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দখলদার ইসরাইলকে অভিযুক্ত করে বলেছে, তারা আগ্রাসন চালিয়ে যাওয়ার জন্য অজুহাত তৈরি করছে।

গোষ্ঠীটি গাজায় বেসামরিক এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর বোমা হামলা চালানোকে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে এবং সতর্ক করেছে যে, এসব কার্যক্রম নিয়ন্ত্রণহীন পরিস্থিতির জন্ম দিতে পারে।

হামাস কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করে জানিয়েছে, ওয়াশিংটন দখলদার ইসরাইলের রক্তপাতের অংশীদার হয়ে উঠেছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নীরবতা ও সহায়তা ইসরাইলকে গাজায় হামলা চালিয়ে যেতে উৎসাহিত করছে।

হামাসের এই সতর্কবার্তা এমন সময়ে আসলো, যখন দখলদার ইসরাইল গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে অন্তত ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

তথ্যসূত্র: মেহের

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় লালন শাহ মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা

১

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

২

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

৩

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৪

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৫

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৬

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৭

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৯

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১০

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১১

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১২

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১৩

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৫

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৬

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৭

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৮

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৯

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

২০