ইরান যুদ্ধের প্রভাবে দুবাইয়ে পরিত্যক্ত হচ্ছে হাজারো পোষা প্রাণী - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ মার্চ ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধের প্রভাবে দুবাইয়ে পরিত্যক্ত হচ্ছে হাজারো পোষা প্রাণী

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে দুবাই থেকে মানুষ দ্রুত চলে যাওয়ায় সেখানে হাজার হাজার পোষা প্রাণী পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকছে বলে জানিয়েছে প্রাণী কল্যাণ সংস্থাগুলো। খবর আলজাজিরার

প্রাণী সুরক্ষা সংস্থা রয়েল স্যোসাইটি ফর প্রিভেনশন অব ক্রোয়েলটি টু অ্যানিমল (আরএসপিসিএ) জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে যারা হঠাৎ করে দেশ ছাড়ছেন, তাদের পোষা প্রাণীগুলো ‘নীরব ভুক্তভোগী’ হয়ে উঠছে। অনেকেই দ্রুত দেশ ছাড়তে গিয়ে তাদের পোষা কুকুর-বিড়ালকে সঙ্গে নিতে পারছেন না।

গত সপ্তাহে যুক্তরাজ্য সরকার মধ্যপ্রাচ্য থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে জরুরি ফ্লাইট পরিচালনা করে। ১ মার্চের পর থেকে প্রায় ৪৫ হাজার ব্রিটিশ নাগরিক অঞ্চলটি ছেড়ে গেছেন বলে জানা গেছে।

আরএসপিসিএর ব্ল্যাকপুল ও নর্থ ল্যাঙ্কাশায়ার শাখার প্রধান নির্বাহী হান্না মেইন্ডস জানান, তিনি আগে দুবাইয়ে বসবাস করতেন এবং এমন বহু পোষা প্রাণীর দেখভাল করেছেন যাদের মালিকরা হঠাৎ দেশ ছেড়ে চলে গেছেন। তার ভাষায়, অনেক প্রাণীর শরীরে মাইক্রোচিপ ছিল, যা দেখে বোঝা যায় একসময় তারা পরিবারের আদরের ছিল। কিন্তু মালিকেরা চলে যাওয়ায় প্রাণীগুলো এখন অসহায় হয়ে পড়েছে। এতে উদ্ধারকর্মীদের জন্য বিষয়টি যেমন কষ্টদায়ক, তেমনি প্রাণীগুলোর জন্যও ভীতিকর।

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন পশু আশ্রয়কেন্দ্র জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে দেশ ছাড়তে থাকা মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিত্যক্ত পোষা প্রাণীর সংখ্যাও দ্রুত বাড়ছে।

পরিত্যক্ত কুকুর উদ্ধারকারী সংস্থা কে৯ ফ্রেন্ডস জানিয়েছে, হঠাৎ দেশ ছাড়তে বাধ্য হওয়ায় অনেকেই দুঃখজনকভাবে তাদের পোষা প্রাণী রেখে যেতে বাধ্য হচ্ছেন। সংস্থাটি এসব প্রাণীর যত্ন নেওয়ার পাশাপাশি আগে থেকেই আশ্রয়ে থাকা কুকুরগুলোর দেখভাল করছে।

এদিকে বিড়াল উদ্ধারকারী সংগঠন দুবাই স্ট্রিট কিটিস জানিয়েছে, পরিস্থিতি এখন তাদের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। আশ্রয়কেন্দ্রের প্রতিটি কক্ষ ভরে গেছে, তবুও আহত ও পরিত্যক্ত বিড়াল উদ্ধার করার অনুরোধ থামছে না।

আরেকটি প্রাণী আশ্রয়কেন্দ্র দি সিক্স হাউন্টস বলেছে, প্রতিদিনই নতুন নতুন সাহায্যের আবেদন আসছে। কিন্তু কর্মী, অর্থ ও জায়গার সংকটে তারা প্রচণ্ড চাপে রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় দুবাই মিউনিসিপ্যালিটি শহরজুড়ে ১২টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত পশুখাদ্য সরবরাহ কেন্দ্র চালু করেছে, যাতে রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর-বিড়াল খাবার পায়।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে পোষা প্রাণী পরিত্যাগ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে কয়েক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০