ইরান যুদ্ধের প্রভাবে তেলের মজুত ছাড়তে শুরু করেছে জাপান - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধের প্রভাবে তেলের মজুত ছাড়তে শুরু করেছে জাপান

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে তেলবাহী ট্যাংকার চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে মজুত থেকে তেল ছাড়তে শুরু করেছে জাপান। দেশটির সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে এ তথ্য জানা গেছে। খবর আলজাজিরার

প্রতিবেদনে বলা হয়, প্রথম ধাপে জাপান বেসরকারি খাতের মজুত থেকে প্রায় ১৫ দিনের জ্বালানি ব্যবহারের সমপরিমাণ তেল বাজারে ছাড়ছে।

জাপানে তেল সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে বর্তমানে প্রায় ৭০ দিনের চাহিদা মেটানোর মতো মজুত রয়েছে। এ ছাড়া সরকারের নিজস্ব কৌশলগত মজুতও রয়েছে। মার্চের শেষ দিকে সরকার সেখান থেকেও প্রায় এক মাসের চাহিদা মেটানোর মতো তেল ছাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের মোট জরুরি তেল মজুত প্রায় ২৫৪ দিনের চাহিদা পূরণে সক্ষম। এর মধ্যে জাতীয় মজুত ১৪৬ দিন, বেসরকারি খাতের মজুত ১০১ দিন এবং উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে যৌথ মজুত রয়েছে সাত দিনের সমপরিমাণ। সব মিলিয়ে দেশটির মজুতের পরিমাণ প্রায় ৪৭০ মিলিয়ন ব্যারেল।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলো তাৎক্ষণিকভাবে ১০ কোটি ৮৬ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়বে।

সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, ১৬ মার্চ থেকে বাজারে অতিরিক্ত তেলের ‘অভূতপূর্ব’ সরবরাহ শুরু হবে। তবে স্থিতিশীলভাবে তেল সরবরাহ স্বাভাবিক করতে হরমুজ প্রণালি খুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০