ইরান ইস্যুতে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

ইরানের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের তথ্যমতে, স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাত ৯ টায় তিনি এ ভাষণ দেবেন।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে জানান, ইরান ইস্যুতে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য তুলে ধরবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ভাষণের বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে এখনো জানা যায়নি।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ করার পরিকল্পনা করছে।

তিনি বলেন, আমরা কাজটি শেষ করার পথে। সম্ভবত দুই সপ্তাহের মধ্যে শেষ হবে, তবে পুরোপুরি শেষ করতে আরও কিছুদিন সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি শেষ করতে চায়। তবে এর আগে একটি সমঝোতা চুক্তি হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এসময় তিনি আরও জানান, ইরান চুক্তিতে না এলেও যুক্তরাষ্ট্র নিজের অবস্থান থেকে সরে আসবে না। চুক্তি মানতে ইরানের কোন বাধ্যবাধকতা নেই, তবে যুক্তরাষ্ট্র চাইলে কোন চুক্তি ছাড়াই এই সংঘাতের ইতি টানতে পারে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০