ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র- তেহরানবাসীর বার্তা - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ এপ্রিল ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র- তেহরানবাসীর বার্তা

ইরানে নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্র আবারও পরাজিত হবে, এমন মন্তব্য করেছেন দেশটির রাজধানী তেহরানের সাধারণ মানুষ। তারা বলছেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এবং দেশের সামরিক সক্ষমতা আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে।

তেহরানের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। আমাদের সেনাবাহিনী শক্তিশালী এবং প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে। শত্রুরা আবার আক্রমণ করলে তারা আবারও পরাজিত হবে।

আরেকজন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত যুদ্ধের ইতি টানা। তাদের মতে, এই সংঘাতে ওয়াশিংটন ইতোমধ্যেই পরাজিত হয়েছে এবং ইরানের জনগণের দাবির কাছে নতি স্বীকার করা উচিত।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আস্থা নষ্ট হয়ে গেছে। তাই নতুন কোনো চুক্তি নিয়েও তারা সন্দিহান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলা চালায় তেহরান। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৭ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০