ইরানে উদ্ধার হওয়া মার্কিন ক্রু ‘গুরুতর আহত’- ট্রাম্প - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ এপ্রিল ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে উদ্ধার হওয়া মার্কিন ক্রু ‘গুরুতর আহত’- ট্রাম্প

ইরানের পার্বত্য এলাকা থেকে গুরুতর আহত এক মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে দুঃসাহসিক অভিযানে উদ্ধার করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এ ঘটনায় বিস্তারিত জানাতে সোমবার সংবাদ সম্মেলন করবেন।
রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের গভীর পার্বত্য অঞ্চল থেকে ওই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনীও তাকে ধরতে ব্যাপক তল্লাশি চালাচ্ছিল এবং খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

উদ্ধার হওয়া ক্রুকে ‘অত্যন্ত সম্মানিত এক কর্নেল’ উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি গুরুতর আহত ছিলেন। তবুও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই তাকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে।

ট্রাম্প দাবি করেন, মানুষ ও সরঞ্জামের উচ্চ ঝুঁকির কারণে এ ধরনের উদ্ধার অভিযান খুব কমই পরিচালিত হয়। তিনি জানান, প্রথম অভিযানের পর দ্বিতীয় দফায় দিনের আলোতে পাইলটকে উদ্ধার করা হয়, যা সাধারণত বিরল ঘটনা।

তিনি আরও বলেন, অভিযানে অংশ নেওয়া বাহিনীর সদস্যরা সাহস ও দক্ষতার অসাধারণ নজির দেখিয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সোমবার দুপুর ১টায় (স্থানীয় সময়) হোয়াইট হাউসের ওভাল অফিসে সামরিক বাহিনীর সঙ্গে একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য, এর আগে ইরানে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় দুই ক্রু সদস্যের একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিলেন। সর্বশেষ এই পোস্টের মাধ্যমে দ্বিতীয় ক্রু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০