ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে ৩০ মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকার করে দেওয়া হবে - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ মার্চ ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে ৩০ মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকার করে দেওয়া হবে

লারিজানির হুমকি

ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল অল্প সময়ের মধ্যেই অন্ধকারে ডুবে যেতে পারে বলে সতর্ক করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি।

বুধবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব দ্রুত ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারে। তিনি বলেন, “আমরা চাইলে এক ঘণ্টার মধ্যেই তাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ভেঙে ফেলতে পারি। আর সেটি পুনর্গঠনে তাদের ২৫ বছর সময় লাগবে। তবে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র আদর্শভাবে এমন হামলা এড়াতে চায়।

এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, “যদি তারা এমনটি করে, তাহলে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে।

লারিজানি আরও দাবি করেন, বিদ্যুৎ বিভ্রাটের ফলে এমন পরিস্থিতি তৈরি হবে যা যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপদে থাকা কঠিন করে তুলবে। তিনি বলেন, এই পরিস্থিতি পালিয়ে বেড়ানো মার্কিন সেনাদের খুঁজে বের করার সুযোগ তৈরি করবে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় উভয় পক্ষই কঠোর ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০