ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ যুলঘাদর - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ মার্চ ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ যুলঘাদর

গত সপ্তাহে বিমান হামলায় নিহত আলী লারিজানির উত্তরসূরি হিসেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ যুলঘাদর।

দেশটির অন্যতম সংবেদনশীল এই পদে দায়িত্ব নিয়ে যুলঘাদরকে একটি জটিল নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের পাশাপাশি অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ সামাল দেওয়ার দায়িত্ব এখন তার ওপর বর্তাবে।

মোহাম্মদ যুলঘাদরকে একজন ‘গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যক্তিত্ব’ হিসেবে বিবেচনা করা হয়। তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাবেক কমান্ডার এবং ২০২৩ সাল থেকে এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গঠিত আইআরজিসির প্রথম প্রজন্মের সদস্য হিসেবে যুলঘাদর ইরান-ইরাক যুদ্ধে অংশ নেন। কর্মজীবনে তিনি আট বছর আইআরজিসি জয়েন্ট স্টাফের প্রধান এবং আরও আট বছর ডেপুটি কমান্ডার-ইন-চিফসহ একাধিক উচ্চ সামরিক ও নিরাপত্তা পদে অধিষ্ঠিত ছিলেন। এরপর তিনি উচ্চ-পর্যায়ের রাজনৈতিক ও বিচারিক পদে দায়িত্ব পালন করেন।
বিশ্লেষকদের মতে, তার এই নিয়োগ তেহরানের এমন একজন অভিজ্ঞ রাজনৈতিক ও নিরাপত্তা ব্যক্তিত্বের প্রয়োজনীয়তার প্রতিফলন, যিনি আলী লারিজানির রেখে যাওয়া শূন্যতা পূরণ করতে সক্ষম হবেন। তবে এই দায়িত্ব পালন সহজ হবে না বলেও মনে করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০