ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ বাইরে রয়েছে- মুখপাত্র - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ এপ্রিল ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ বাইরে রয়েছে- মুখপাত্র

ইরান জানিয়েছে, তাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাগালের সম্পূর্ণ বাইরে রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, ইরানের সামরিক উৎপাদন কার্যক্রম এমন গোপন স্থানে পরিচালিত হয়, যা শত্রুদের অজানা। তিনি জোর দিয়ে বলেন, এসব স্থানে শত্রুদের কোনো প্রবেশাধিকার নেই এবং কখনো থাকবেও না।

তিনি উল্লেখ করেন, ইরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্য ঠিক নয়, তা অসম্পূর্ণ এবং দেশটির ব্যাপক কৌশলগত সক্ষমতা সম্পর্কে তারা অবগত নয়।

আরও সতর্ক করে বলেন, কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণকারী ড্রোন, উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম বা অন্যান্য বিশেষায়িত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার যেকোনো প্রচেষ্টা ভ্রান্ত হবে। তারা যে স্থাপনাগুলোতে আঘাত হেনেছে বলে মনে করছে, সেগুলো নগণ্য। বলেন মুখপাত্র।

শত্রুদের ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কৌশলগত সরঞ্জাম গণনা করার চেষ্টা করা উচিত নয়, কারণ এই ধরনের প্রচেষ্টায় তারা সফল হতে পারবে না। গর্বিত, সম্মানিত এবং মুসলিম ইরানি জাতির বিরুদ্ধে শত্রুতা শুরু করার জন্য আগ্রাসনকারীদের শেষ পর্যন্ত মূল্য দিতে হবে’ বলেও জানান তিনি।

তিনি এই বলে উপসংহার টানেন যে, আল্লাহর উপর ভরসা রেখে এই সংঘাত ততক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না প্রতিপক্ষরা স্থায়ীভাবে অপমানিত ও আত্মসমর্পণ করে। তিনি সতর্ক করে দেন যে, ইরানের প্রতিক্রিয়া ক্রমশ আরও শক্তিশালী, ব্যাপক এবং ধ্বংসাত্মক হবে।

২৮ ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যা করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকার ইরানের বিরুদ্ধে একটি বড় আকারের বিনা উস্কানির সামরিক অভিযান শুরু করে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০