ইবিতে নিয়মবহির্ভূত অর্থ আদায়, আর্থিক চাপে শিক্ষার্থীরা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইবিতে নিয়মবহির্ভূত অর্থ আদায়, আর্থিক চাপে শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনদপত্র, নম্বরপত্র ও ফল প্রকাশের তারিখের সনদ উত্তোলনের ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। প্রশাসনের নির্ধারিত ফির বাহিরে বিভিন্ন বিভাগের একাডেমিক সিদ্ধান্তের ভিত্তিতে এ টাকা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আর্থিক চাপের মধ্যে পড়েছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন তারা। তবে একাডেমিক সভায় এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলো।

জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে মূল সনদপত্র উত্তোলনে ৩০০ টাকা, ট্রান্সক্রিপ্টে ৪০০ টাকা, নম্বরপত্রে ১৫০ টাকা এবং ফল প্রকাশের তারিখের সনদে ৭৫ টাকা ফি নির্ধারিত রয়েছে। এসব প্রয়োজনীয় কাগজপত্র উত্তোলনের জন্য সংশ্লিষ্ট বিভাগের সভাপতির স্বাক্ষর প্রয়োজন হয়। তবে কয়েকটি বিভাগের সভাপতিরা প্রতিটি স্বাক্ষরের বিপরীতে অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা করে নিচ্ছেন বলে জানা গেছে। এর ফলে একজন শিক্ষার্থীকে এসব কাগজপত্র উত্তোলনে অতিরিক্ত ৪০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। এতে শিক্ষার্থীরা বাড়তি আর্থিক চাপের মুখে পড়ছেন বলে জানান তারা।

অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া বিভাগগুলো হলো— দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-ফিকহ ও লিগ্যাল স্টাডিজ, ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগগুলোর একাধিক শিক্ষার্থী বলেন, পড়াশোনা শেষ করে শিক্ষার্থীদের অন্যতম চিন্তার বিষয় সার্টিফিকেট উত্তোলন। প্রয়োজনীয় কাগজপত্র উত্তোলনের ফি, অ্যাকাডেমিক ও হলের বাকি থাকা ফি পরিশোধ করতে বড় অ্যামাউন্ট টাকা খরচ করতে হয়। এর মধ্যে যদি নিয়মের বাহিরে গিয়ে বিভাগ আমাদের ওপর অতিরিক্ত টাকা চাপিয়ে দেয়, তা আমাদের জন্য আরও হয়ে পড়ে। বিভাগগুলোর এমন নিয়ম অতিদ্রুত বন্ধ করা উচিত।

এ বিষয়ে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দীন বলেন, এই টাকা অনেক আগ থেকে নেওয়া হচ্ছে। আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখনো এই টাকা নেওয়া হতো। এটা অ্যাকাডেমিক কাউন্সিলের ইন্টারনাল সিদ্ধান্ত। তবে শিক্ষার্থীদের অভিযোগ থাকলে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ নিয়ে কথা বলবো।

বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ.কে.এম নাজমুল হুদা বলেন, গবেষাণায় বায়োটেকনোলজি দেশের অন্যতম একটি বিভাগ। তবে এই বিভাগের ল্যাব পরিচালনা নানা বিবিধ খরচ প্রশাসন বহন করে না। বিভাগ ক্লিনারের টাকাও প্রশাসন দিচ্ছে না। তাই শিক্ষার্থীদের থেকে নেওয়া টাকা আমরা বিভাগের এসব কাজে ব্যবহার করি। শিক্ষার্থীরা আপত্তি জানালে এখন থেকে আমরা এ টাকা আর নেব না। এক্ষেত্রে আমাদের বিভাগ পরিচালনা করতে কষ্ট হবে।

এ বিষয়ে ইবির পরীক্ষা নিয়ন্ত্রণ ড. ওলিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সনদ ও ট্রান্সক্রিপ্টের জন্য ৩০০ ও ৪০০ টাকা নির্ধারণ করা আছে। এর বাহিরে বিভাগ অতিরিক্ত টাকা নিলে সেটি সংশ্লিষ্ট বিভাগ জানে কেন নিচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০