ইউজিসির গবেষণা প্রকল্পে ইবির ১৪১ শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউজিসির গবেষণা প্রকল্পে ইবির ১৪১ শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবছরে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ১৪১ জন শিক্ষক-শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ৬৫ জন শিক্ষক, ৬৯ জন শিক্ষার্থী ও ৭ জন পিএইচডি গবেষক।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়। এই গবেষণা কার্যক্রমের মেয়াদ এক বছর। এই প্রকল্পের অধীনে থাকা প্রত্যেক গবেষককে অর্থ প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের মোট ৭টি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও পিএচডি গবেষক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন। এরমধ্যে রয়েছেন— ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ৭ জন শিক্ষক, ৩ জন শিক্ষার্থী ও ৩ জন পিএইচডি গবেষক। কলা অনুষদের ১০ জন শিক্ষক, ১ জন শিক্ষার্থী ও ৩ জন পিএইচডি গবেষক। সামাজিক বিজ্ঞান অনুষদের ১১ জন শিক্ষক ও ১৪ জন শিক্ষার্থী। ব্যবসায় প্রশাসন অনুষদের ৯ জন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১০ জন শিক্ষক ও ১৬ জন শিক্ষার্থী। এছাড়া জীববিজ্ঞান অনুষদের ১৩ জন শিক্ষক ও ২৩ জন শিক্ষার্থী এবং বিজ্ঞান অনুষদের ৫ জন শিক্ষক, ৯ জন শিক্ষার্থী ও ১ জন পিএইচডি গবেষক। এই গবেষণা কার্যক্রমে নির্বাচিত শিক্ষকরা পাবেন তিন লাখ থেকে তিন লাখ পঁচিশ হাজার টাকা, পিএইচডি গবেষক শিক্ষক দুই লাখ ও শিক্ষার্থী পঞ্চাশ হাজার টাকা এবং শিক্ষার্থীরা পাবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা গবেষণা খাতকে অগ্রাধিকার দিচ্ছি। যারা নির্বাচিত হয়েছে সবার জন্য শুভকামনা। আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের সব রিসার্চ পেপার আমরা লাইব্রেরিতে সংরক্ষণ করব। যেন সবাই রেফারেন্স হিসেবে কাজে লাগাতে পারে এবং পরবর্তীতে সবার উপকারে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০