আ.লীগের ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ জানুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগের ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। তারা সবাই উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী।

বুধবার সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি এম আকবর আলীর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

বিকালে আকবর আলীর বড়হর গ্রামের বাসভবনে গিয়ে আওয়ামী লীগের কর্মীরা বিএনপিতে যোগ দেন। এ সময় আকবর আলী তাদের বরণ করে নেন।

যোগ দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার আলী, সদস্য শফিকুল ইসলাম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ওই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আহসান আলী, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. টিপু, সদস্য নূর হোসেন, নূর আলম, হাফিজুর রহমান প্রমুখ।

যোগ দিতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষে পূর্ণিমাগাঁতী ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী বক্তব্য রাখতে গিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও সাবেক এমপি এম আকবর আলীর সততা ও ন্যায়-নিষ্ঠতার প্রতি শ্রদ্ধা রেখে তারা বিএনপিতে যোগদান করলেন। আগামী নির্বাচনে তারা সবাই এম আকবর আলীর পক্ষে কাজ করবেন।

বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী বলেন, আওয়ামী লীগের কর্মীরা তার বাসভবনে এসে তাকে ফুল দিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। এ সময় তিনি তাদের বরণ করে নেন। সদ্য বিএনপিতে যোগ দেওয়া কর্মীরা আগামী নির্বাচনে তার নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন বলে অঙ্গীকার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১০

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১২

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৩

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৪

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৫

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৬

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৭

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৮

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

২০