আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট হলেন ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলা ক্যাথরিন - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৬ অক্টোবর ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট হলেন ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলা ক্যাথরিন

গাজায় ইসরায়েলি অভিযানকে ‘গণহত্যা’ এবং ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ মন্তব্য করে আলোচনায় আসা স্বতন্ত্র প্রার্থী ক্যাথরিন কনলি এখন আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট।

রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ব্যবধানে জয়ী হয়ে আয়ারল্যান্ডের ইতিহাসে সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন। তিনি গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র সমালোচনা করেছেন। নির্বাচনে তাকে উগ্র বামপন্থি দলগুলো সমর্থন দিয়েছিল।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ৬৮ বছর বয়সী কনলি ৬৩ শতাংশ ভোট পান, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিনে গেল দলের হিদার হামফ্রেস পান ২৯ শতাংশ ভোট। বিজয়ী হওয়ার পর কনলি ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি শান্তির বাণী প্রচার করতে চাই। নিরপেক্ষতার বাণী প্রচার করতে চাই। জলবায়ু পরিবর্তনের মতো হুমকিগুলো নিয়ে কথা বলতে চাই।

তিনি আরও বলেন, আমি সবার কথা শুনতে এবং সেই মোতাবেক কাজ করতে চাই। প্রয়োজনের সময় সরব থাকতে চাই। সবাই মিলে নতুন দেশ গড়তে চাই যেখানে সবার মূল্যবোধ সম্মান পাবে।

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিহল মার্টিন বলেন, ক্যাথরিন কনলিকে জনগণ ‘বিশেষ সম্মান’ দিয়েছে। উপ-প্রধানমন্ত্রী সিমন হ্যারিস বলেছেন, ‘আমরা সবাই এই বিজয়ী নেতার পাশে আছি।

আইরিশ পার্লামেন্টের প্রধান বিরোধীদল সিন ফেইনও কনলির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে। দলের সভাপতি মেরি ম্যকডোনাল্ড এই বিজয়কে ‘অভাবনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি এই বিজয়কে বিরোধীদেরও বিজয় বলে আখ্যা দিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী ক্যাথরিন কনলি ইউরোপীয় ইউনিয়নপন্থি আয়ারল্যান্ডে দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের তীব্র সমালোচনা করেন। বামপন্থি বিরোধীদলগুলো তাকে সমর্থন করে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, কনলির সমর্থকদের অনেকে ইউরোপীয় ইউনিয়নের সামরিক খরচ বাড়ানোর বিরোধিতা করেন। তারা গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের ভূমিকার সমালোচনা করেন। বামপন্থিদের সমর্থন পাওয়া কনলির পূর্বসূরি প্রেসিডেন্ট মাইকেল হিগিনসও ইসরায়েলের কট্টর সমালোচক ছিলেন।

গত জুনে নিজের ফেসবুক পেজে নির্বাচনী প্রচারণার সময় এক ভিডিও বার্তায় কনলি বলেন, আমরা যদি এখনই ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা না দিই তাহলে ভয়ানক সমস্যা হবে।

ইরানের পরমাণুকেন্দ্রে ইসরায়েলি হামলারও নিন্দা করেছিলেন কনলি। তিনি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলেও মন্তব্য করার পাশাপাশি ইসরায়েল সরকারের নীতির তীব্র সমালোচনা করেছেন।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিনের ইসরায়েল বিরোধিতার সঙ্গে তুলনা করে অনেকে ক্যাথরিন কনলিকে ‘ডাবলিনের করবিন’ বা ‘আইরিশ জেরেমি করবিন’ বলেও ডাকেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০