আল-কায়েদা সংশ্লিষ্ট নেতাকে হত্যা করল যুক্তরাষ্ট্র - সমকন্ঠ
শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ জানুয়ারী ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আল-কায়েদা সংশ্লিষ্ট নেতাকে হত্যা করল যুক্তরাষ্ট্র

সিরিয়ায় মার্কিনিদের ওপর ইসলামিক স্টেটের হামলার সঙ্গে সংযোগ থাকা আল-কায়েদা সংশ্লিষ্ট এক নেতাকে শুক্রবার মার্কিন সামরিক বাহিনী হত্যা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে সক্রিয় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

সেন্টকম বলছে, নিহত বিলাল হাসান আল-জসিমের জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের এক বন্দুকধারীর সঙ্গে ‘সরাসরি সংযোগ’ ছিল।

গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরাতে যুক্তরাষ্ট্র ও সিরীয় সেনা সদস্যদের হতাহতের ঘটনায় ওই বন্দুকধারী জড়িত ছিল বলেও দাবি করেছে সেন্টকম।

বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, তিন মার্কিন নাগরিকের মৃত্যুর সঙ্গে সংযোগ থাকা এক সন্ত্রাসীর নিহত হওয়া প্রমাণ করে যে, আমাদের বাহিনীর ওপর যারা হামলা চালায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

গত ১৩ ডিসেম্বরের পর থেকে মার্কিন বাহিনী সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই শতাধিক আইএসআইএস নিশানায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

সেন্টকমের বিবৃতিসহ এক্সে দেওয়া পোস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, কখনো ভুলবো না আমরা, কখনো থামবো না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০