আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না- ডাকসু ভিপি - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৫ অক্টোবর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না- ডাকসু ভিপি

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না। এর থেকে শিক্ষা নেওয়া উচিত।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংগঠিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডাকসু ভিপি বলেন, এখনও মোহসীন হল, সূর্যসেন হল, সলিমুল্লাহ হলসহ বেশ কয়েকটি হলের ছাদের অবস্থা খারাপ। ঠিক করতে হবে। বাজেটের বাস্তবায়ন করতে হবে।

অন্যদিকে, জিএস ফরহাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের তদারকির ঘাটতির জন্য এমন দুর্ঘটনা ঘটেছিল জগন্নাথ হলে। এখনও ইঞ্জিনিয়াররা যা সুপারিশ করেছেন, সেগুলো বিশ্ববিদ্যালয় শোনেন না। অব্যবস্থাপনার জন্য যেনো আর কারও প্রাণ না যায়।

এরআগে সকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র‍্যালি জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুষ্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন করা হয়।

প্রসঙ্গত, ১৯৮৫ সালের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ৪০ জন মারা যান। তাদের মধ্যে ২৬ জন ছাত্র এবং ১৩ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অতিথি। এ ঘটনায় আহত হন শতাধিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০