আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ মার্চ ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে আটক থাকা তিন বাংলাদেশি যুবককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বান্দরবানের ঘুমধুম সীমান্তে অবস্থিত ফ্রেন্ডশিপ ব্রিজের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে আরাকান আর্মি। উদ্ধার হওয়া বাংলাদেশিরা হলেন— মো. বাপ্পি (২৮), ওসমান গনি রাব্বি (১৮) ও মো. জনি মিয়া (২২)।

কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজন এবং ২৮ ফেব্রুয়ারি উখিয়ার বালুখালী নদী এলাকায় মাছ ধরতে গেলে আরও দুজনকে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে যায়।

পরে তাদের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি কর্তৃপক্ষ আরাকান আর্মির সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করে। ধারাবাহিক প্রচেষ্টা ও প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে অবশেষে শুক্রবার দুপুরে ওই তিন যুবককে ফেরত আনতে সক্ষম হয় বিজিবি।

পরে উদ্ধার হওয়া তিন বাংলাদেশির সঙ্গে তাদের স্বজনদের যোগাযোগ করিয়ে দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তারা।

লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম আরও বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দক্ষিণাঞ্চলে বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে। কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০