আরব সাগর থেকে ইরানের আরেকটি জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র- সেন্টকম - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আরব সাগর থেকে ইরানের আরেকটি জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র- সেন্টকম

আরব সাগরে ইরানের ‘শ্যাডো ফ্লিট’ বা ‘ছায়া বহর’–এর একটি জাহাজ আটক করা হয়েছে। যা বিদেশি বাজারে বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি, তেল ও গ্যাস পণ্য পরিবহন করছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শনিবার (২৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) জানায়, ইরানের ‘ছায়া বহরের’ ওই জাহাজটি বিদেশি বাজারে বিক্রির জন্য কয়েক শ কোটি ডলার মূল্যের জ্বালানি, তেল ও গ্যাসজাত পণ্য বহন করছিল।

পোস্টে সেন্টকম জানায়, শনিবার ভোরে আরব সাগরে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ‘এমভি সেভান’ নামের ওই জাহাজটিকে বাধা দেয়। জাহাজটি মার্কিন বাহিনীর পাহারায় আবার ইরানের দিকে ফিরে যাচ্ছে।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে মার্কিন বাহিনী ঘোষণা করেছিল যে, তারা ইরানের উপকূল অভিমুখে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজগুলোকে আটকে দেবে অথবা ফিরিয়ে দেবে। সেন্টকমের দাবি অনুযায়ী, তারা ইরানের বন্দরগুলোর ওপর ‘অবরোধ পুরোপুরি কার্যকর’ করে চলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০