আয়নাঘরে নির্যাতনের বিষয়ে ‘জানতেন না’, দাবি হাসিনার - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৫, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আয়নাঘরে নির্যাতনের বিষয়ে ‘জানতেন না’, দাবি হাসিনার

বিবিসির সাক্ষাৎকার

‘আয়নাঘর’ বা গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের বিষয়ে ‘জানতেন না’ বলে দায় অস্বীকার করেছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিবিসিকে ই-মেইল দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা এই মন্তব্য করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে বিবিসি এই প্রতিবেদন প্রকাশ করে।

বিবিসির প্রতিবেদন বলছে, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বেশ কয়েকটি গোপন বন্দিশালার খোঁজ পাওয়া যায়, যেখানে বহু মানুষকে বেআইনিভাবে বছরের পর বছর আটকে রেখে নির্যাতন করা হয়েছে। ‘আয়নাঘর’ নামে পরিচিতি পাওয়া এসব বন্দিশালায় প্রতিপক্ষের রাজনীতিবিদ এবং শেখ হাসিনার সমালোচকদের নির্যাতন চালিয়ে হত্যা করার মতো অভিযোগও রয়েছে।

এসব ঘটনার জন্য কে দায়ী জিজ্ঞেস করা হলে হাসিনা বিবিসিকে বলেন, তিনি এসব বিষয়ে ‘জানতেন না’।

প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য বিচার বহির্ভূত হত্যার জন্য অধিকার সংগঠনগুলো সরকাপ্রধান হিসেবে শেখ হাসিনাকেই দায়ী করে আসছে। সেই অভিযোগও তিনি অস্বীকার করেছেন।

বিবিসিকে হাসিনা বলেন, আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতার অভিযোগ আমি অস্বীকার করছি। তবে কোনও কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ যদি থাকে, তাহলে তা যেন নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রক্রিয়ায় যথাযথভাবে তদন্ত করা হয়।

বিবিসি বলছে, ‘আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুম-নির্যাতনের মত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ট্রাইব্যুনালে অন্য যে মামলাটি চলছে, সে বিষয়েও তারা শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল। জবাবে শেখ হাসিনা সেই মামলার অভিযোগও অস্বীকার করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০