আমিরাতে কারাবন্দি ‘জুলাইযোদ্ধা’ প্রবাসী বাংলাদেশি আব্দুল হামিদের মৃত্যু - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ অক্টোবর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমিরাতে কারাবন্দি ‘জুলাইযোদ্ধা’ প্রবাসী বাংলাদেশি আব্দুল হামিদের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি অবস্থায় আব্দুল হামিদ (৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছিলেন এবং তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায়। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্ত্রী কোহিনুর আক্তার।

পারিবারিক সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গত ২১ এপ্রিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং এরপর থেকে তিনি আবুধাবি আল-সদর কারাগারে বন্দি ছিলেন। কারাগারে থাকাকালীন আব্দুল হামিদ পরিবারের সঙ্গে মাত্র দুইবার যোগাযোগ করেছিলেন বলে তার স্ত্রী জানিয়েছেন।

আব্দুল হামিদের পরিবার দাবি করেছে, তিনি ২২ সেপ্টেম্বর মারা যান, তবে তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে দুবাইয়ের আবুধাবি দূতাবাস থেকে কাগজপত্রের জন্য পরিবারের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হয়েছে বলে কোহিনুর আক্তার জানান।

তিনি আরও জানান, কারাগারে থাকা অন্য বন্দিরাই প্রথমে পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সময় আব্দুল হামিদের অসুস্থতার খবর দেন এবং পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আব্দুল হামিদের পরিবার দ্রুত সময়ের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদা প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসও আব্দুল হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, তারা ইতোমধ্যে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং মৃতদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

পুলিশ প্রতিবেদন ও মৃত্যু সনদ পাওয়া সাপেক্ষে মৃতদেহ ‘যথাজ্ঞ শিগগিরই সম্ভব’ দেশে পাঠানো হবে এবং পরবর্তী অগ্রগতিসমূহ যথাসময়ে পরিবারকে জানানো হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে অংশ নেওয়া আরও ২৪ জন প্রবাসী বাংলাদেশি এখনো আমিরাতের কারাগারে বন্দি রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০